❤️ আজ বিশ্ব হার্ট দিবস (Today is World Heart Day)
এবারের World Heart Day-এর মূল সুর “Don’t Miss a Beat.”
হৃদয়ের কোনো ছোট সংকেতও যেন আমাদের নজর এড়িয়ে না যায়।
কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার কি ইতিমধ্যে একটি হার্ট অ্যাটাক হয়ে গেছে—অথচ আপনি তা জানতেও পারেননি?
হার্ট অ্যাটাক বলতেই আমরা সাধারণত যা ভাবি: বুকে তীব্র চাপ বা যন্ত্রণা, প্রচণ্ড ঘাম হওয়া ও শ্বাসকষ্ট, ব্যথা বাম হাত, পিঠ বা চোয়ালে ছড়িয়ে পড়া কিন্তু সব হার্ট অ্যাটাক কিন্তু এমন জানান দিয়ে আসে না!
কখনো কেবল অল্প অস্বস্তি, গ্যাসের মতো বদহজমের অনুভূতি, বমি বমি ভাব, হঠাৎ অস্বাভাবিক দুর্বলতা কিংবা সামান্য হাঁপিয়ে ওঠাকে আমরা অন্য কোনো সাধারণ কারণ ভেবে ভুল করি। আবার কারও ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য উপসর্গই থাকে না!
মেডিকেলের ভাষায় এটিই Silent Myocardial Infarction বা ‘নীরব হার্ট অ্যাটাক’।
Don’t Miss a Beat: Recognizing the Silent Signs of a Heart Attack
Understanding the Risks and Damage
নীরব মানেই কিন্তু ক্ষতিকর নয়—এমনটা নয়! হার্টের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে সেখানে স্থায়ী ক্ষত বা Myocardial Scar তৈরি হয়।
সাধারণ ECG-তে এর কিছু চিহ্ন পাওয়া যেতে পারে যদিও সব পুরোনো ইনফাকশন ধরা পড়ে না।
তবে Cardiac MRI হৃদপেশির এই পুরোনো ক্ষত বা স্কার খুব নিখুঁতভাবে শনাক্ত করতে পারে।
আমরা প্রায়ই বলি— “আমার তো আগে কোনো সমস্যাই ছিল না!” কিন্তু হৃদরোগ কখনো আমাদের আগাম অনুমতি নিয়ে আসে না।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত কোলেস্টেরল, ধূমপান, কিংবা পরিবারে হৃদরোগের ইতিহাস—এসব ঝুঁকি বছরের পর বছর নীরবে আপনার Coronary Artery-তে Plaque মানে চর্বির আস্তরণ জমায়। এই প্লাক ভবিষ্যতের যেকোনো বড় কার্ডিওভাসকুলার ঝুঁকির বড় সংকেত।
Who Needs Advanced Screening?
তবে সবার কি উন্নত পরীক্ষা (CT / MRI) প্রয়োজন?অবশ্যই না।
রক্তনালীর চর্বি ও সংকীর্ণতা অর্থাৎ narrowing দেখতে CT Coronary Angiography (CTCA) এবং হৃদপেশির পুরোনো ডিজিজ শনাক্তে Cardiac MRI চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত।
কোন রোগীর পরীক্ষা দরকার এবং কখন দরকার—তা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির বয়স, উপসর্গ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, ধূমপানের অভ্যাস এবং সার্বিক Cardiovascular Risk-এর ওপর। হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অযথা এসব পরীক্ষা করার প্রয়োজন নেই।
Our Message for World Heart Day❤️
তাহলে আজকের এই বিশেষ দিনে আমাদের বার্তা কী?
হৃদয়ের যত্ন মানে কেবল হার্ট অ্যাটাক হওয়ার পর হাসপাতালে দৌড়ানো নয়; হৃদয়ের যত্ন শুরু হয় হার্ট অ্যাটাক প্রতিরোধ করার মাধ্যমে।
আজই নিজের এই মৌলিক বিষয়গুলো জানুন ও নিয়ন্ত্রণ করুন:
১. Blood Pressure মাপুন ও নিয়ন্ত্রণে রাখুন।
২. Cholesterol লেভেল পরীক্ষা করুন।
৩. Blood Sugar জানুন।
৪. হৃদরোগের পারিবারিক ইতিহাস সম্পর্কে সচেতন থাকুন।
৫. ধূমপান সম্পূর্ণ ত্যাগ করুন।
৬. প্রতিদিন নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকুন।
Conclusion
যে ঝুঁকি সম্পর্কে আমরা অসচেতন, সেই ঝুঁকি কমানোর সুযোগও আমরা হারিয়ে ফেলি।
আজকের বিশ্ব হার্ট দিবসে আসুন শুধু উৎসব না করে, নিজের হৃদয়ের কথাটি একটু গভীরভাবে শোনার ও বোঝার চেষ্টা করি। কারণ হৃদরোগ সবসময় জোরে দরজায় কড়া নাড়ে না—কখনো কখনো তা নিঃশব্দে ভেতরে প্রবেশ করে।
Don’t Miss a Beat. ❤️
এম জি আজম
অধ্যাপক (কার্ডিওলজি)
MD, FESC, FSCAI, FRCP